জরুরি নির্দেশনা
নিচের যেকোনো লক্ষণ থাকলে অনলাইন উত্তরের অপেক্ষা নয় — এখনই কাছের হাসপাতালে যান বা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করুন। এই পেজ সবার জন্য সবসময় ফ্রি।
রক্ত পড়া
গর্ভাবস্থায় অল্প রক্ত পড়াও জরুরি হতে পারে। অপেক্ষা না করে কাছের হাসপাতালে যান।
তীব্র পেটব্যথা
হঠাৎ তীব্র বা ক্রমাগত পেটব্যথা হলে দ্রুত হাসপাতালে যান।
খিঁচুনি
খিঁচুনি বা অজ্ঞান হয়ে যাওয়া জরুরি অবস্থা — তৎক্ষণাৎ হাসপাতালে নিন।
বাচ্চার নড়াচড়া কমে যাওয়া
বাচ্চার নড়াচড়া অনেকটা কমে গেলে দেরি না করে হাসপাতালে যান।
তীব্র মাথাব্যথা ও চোখ ঝাপসা দেখা
এগুলো উচ্চ রক্তচাপের জরুরি লক্ষণ হতে পারে — এখনই হাসপাতালে যান।
উচ্চ জ্বর
প্রসবের পর জ্বর হলে ইনফেকশনের ঝুঁকি থাকে — দ্রুত ডাক্তারের কাছে যান।
জরুরি নয় এমন প্রশ্ন থাকলে লাইব্রেরি দেখুন বা বিশেষজ্ঞকে প্রশ্ন করুন।